এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই গানের গীতিকার হচ্ছেন কবির বকুল এবং সুরকার ছিলেন আলী আকরাম শুভ আর গানটি গেয়েছেন আমাদের ঘুম ভাঙাইয়া দিলো রে মরার কোকিলের সেই মমতাজ বেগম। গানের নাম - আমি গরম মসল্লা রসের গোল্লা
🎧 Song Credits:
শিল্পী - মমতাজ বেগম
লেবেল - G-Series
Ami Ghorom Mosolla Rosher Golla Song Lyrics 👇
আমি গরম মসল্লা রসের গোল্লা; সদর ঘাটের পান!
[আরে দেখো দেখো আমার যৌবন তরঙ্গ
ঢেউ খেলে যায় রুপের সারাটি অঙ্গ] - ২ বার
এই রুপের পিঠা, আহা কি মিঠা
এই রুপের পিঠা, আহা কি মিঠা
যে খাবে জুড়িয়ে যাবে তাঁর প্রাণ
[আমি গরম মসল্লা রসের গোল্লা; সদর ঘাটের পান] - ২ বার
মনের দুয়ার যতোই রাখিনা বন্ধ
যৌবনের ফুল ফুটে ছড়ায় সুগন্ধ
হায়রে, মনের দুয়ার যতোই রাখিনা বন্ধ
যৌবনের ফুল ফুটে ছড়ায় সুগন্ধ
[এই ফুলের মধু সেই পাবে শুধু] - ২ বার
যার চোখের নজর হয় মন আনচান
[আমি গরম মসল্লা রসের গোল্লা; সদর ঘাটের পান] - ২ বার
পয়সা দেবে যে আমায় পাবে সে
খুলেছি তাইতো রুপের দোকান
আমি গরম মসল্লা রসের গোল্লা; সদর ঘাটের পান
ও আমি গরম মসল্লা রসের গোল্লা; সদর ঘাটের পান
🔊 আমার মতামত - ডিপজল বাংলা ছবির জগতের অদ্বিতীয় নক্ষত্র। কারন ডিপজলের মত এমন দেখতে ও ভালো ডায়লগ দিতে কোন ভিলেনই পারেনাই পারবে ও না ❤️