বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে জবর দখল সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার তুই ছাড়া কে এই জগতে
🎧 Song Credits:
শিল্পী - আইয়ুব বাচ্চু / কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Amar Tui Chara Ke Song Lyrics 👇
[আমার তুই ছাড়া কে এই জগতে
আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন!
আমি তোর অন্তরে দিবানিশি করবো বিচরন,
আমি তোর অন্তরে দিবানিশি করবো বিচরন] - ২ বা র
[আমার মন বলে রে তুই যেন রে
অনেক দিনের চেনা!
ওরে লক্ষ জনম ছিল বুঝি, প্রেমের লেনাদেনা] - ২ বার
আমার তুই ছাড়া কে এই জগতে
আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন!
আমি তোরই মাঝে স্বর্গ নরক করি অন্মেষন,
আমি তোরই মাঝে স্বর্গ নরক করি অন্মেষন
[আমার মনেরও আরশিতে ও তোর
মুখ টা শুধু ভাসে!
অদৃশ্য হয় দুনিয়াদারী থাকলে রে তুই পাশে] - ২ বার
আমার তুই ছাড়া কে এই জগতে
আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন!
ওরে তুই যে আঁধার, তুই যে আলো তুই যে দিনক্ষন,
ওরে তুই যে আঁধার, তুই যে আলো তুই যে দিনক্ষন
আমার তুই ছাড়া কে এই জগতে
আমার তুই ছাড়া কে এই জগতে
আছে আপনজন!
আমি তোর অন্তরে দিবানিশি করবো বিচরন,
আমি তোর অন্তরে দিবানিশি করবো বিচরন।
🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। গানটি আমার খুব প্রিয় আরও প্রিয় মুনমুন তারচেয়ে প্রিয় একজন ইলিয়াস কান্চন। সবচেয়ে প্রিয় ব্যান্ড তারকা আইয়্যূব বাচ্চু সবমিলিয়ে গানটি একদম পরিপূর্ণ ❤️