এই পোষ্টে এতিম রাজা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার প্রেমেরও বাগানে ফুটলো রসের ফুল। গানটি গেয়েছেন ডলি সায়ন্তনী এবং খালিদ হাসান মিলু
🎧 Song Credits:
শিল্পী - ডলি সায়ন্তনী / খালিদ হাসান মিলু
Tumi Ki Cricketer Song Lyrics 👇
আমার প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল মালি নেই এই বনে
ও আমার প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল মালি নেই এই বনে
আরে বনেরও ভ্রমরা দেখ না তোমরা
কি মধু আছে এই মনে!
প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল মালি নেই এই বনে
ফুল বাগানের মালি আমি ফুলের কদর জানি
বোনের ভ্রমর মধু খাইয়া উইড়া যায় তখনি
প্রেম বাগানের মালি তুমি, দেইখা রাইখো বনের!
তুমি যদি দাও পাহাড়া মধু খাইতে কে পারে?
ও তুমি দিও ইশারা, দেবো পাহাড়া দিবানিশি মনের ঘরে রে
ও আমার প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল মালি নেই এই বনে
তোমারপ্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল সেই কথা মালি জানে
মাঘের শীতে রাইত নিশিতে আসবো তোমার ঘরে
তোমার রুপে আসমান ভাইংগা চান্দের আলো ঝড়ে
এ রুপেরই যৌবন সুধা কইরো তুমি দাবী
সুখের তালা খুইলা দিও তোমার কাছে চাবি
তুমি ডেকো গোপনে, নিশি লগনে যাইতে তোমার ঘরে রে
আমার প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল মালি নেই এই বনে
ও তোমার প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল সেই কথা মালি জানে
আরে বনেরও ভ্রমরা দেখ না তোমরা
কি মধু আছে এই মনে!
প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল মালি নেই এই বনে
ও তোমার প্রেমেরও বাগানে ফুটলো
রসের ফুল সেই কথা মালি জানে
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️