এই পোষ্টে কান্দ কেন মন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - প্রেম চিরদিনি পাগল এমন। গানটি গেয়েছেন কনক চাঁপা এবং আশরাফ উদাস
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / আশরাফ উদাস
Amar Line Hoiya Jay Song Lyrics 👇
আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা
লাইন হইয়া যায় আঁকাবাঁকা, ভালো না হাতের লেখা
আসো যদি বাঁশ বাগানে, আসো যদি বাঁশ বাগানে
আবার হবে দেখা গো আবার হবে দেখা
জৈষ্ঠ মাসে আম পাকে, জৈষ্ঠ মাসে আম পাকে
ভাদ্র মাসে পাকে তাল!
তোমার আশায় আমি বন্ধু, আশায় আসায় আমি বন্ধু
থাকবো কতকাল বলো থাকবো কতকাল?
নিরালা দুপুরের কালে, ঘাটে যখন আসি
দূরে বইসা তখন তুমি বাজাও কেন বাঁশি
ওগো বাজাও কেন বাঁশি!
পন্থ পানে চাইয়া আমি থাকি দিবানিশি
কখন পাবো তোমার দেখা, তাইতো বাজায় বাঁশি
বন্ধু তাইতো বাজায় বাঁশি
প্রেমের ফাঁদে পা দিব না, প্রেমের ফাঁদে পা দিব না
ভালো আছি একা বন্ধু ভালো আছি একা
লাইন হইয়া যায় আঁকা বাঁকা
আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা,
ভালো না হাতের লেখা!
আসো যদি বাঁশ বাগানে, আসো যদি বাঁশ বাগানে
আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা
তেতুল গাছে তেতুল ধরে, তেতুল খুবই টক!
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে বন্ধু
আমার বড় শখ!
কাঠুরিয়ার মেয়ে আমি, তুমি শাহাজাদা
সাদা মনে লাগাইতে চাও কেন প্রেমের কাঁদা বন্ধু
কেন প্রেমের কাঁদা!
জাত কুল মানিনা আমি, জাত কুল মানিনা আমি
পিরিতের কাঙ্গাল বন্ধু পিরিতের কাঙ্গাল
জৈষ্ঠ মাসে আম পাকে, জৈষ্ঠ মাসে আম পাকে
ভাদ্র মাসে পাকে তাল!
তোমার আশায় আমি বন্ধু, তোমার আশায় আমি বন্ধু
থাকবো কতকাল বলো থাকবো কতকাল?
লাইন হইয়া যায় আঁকাবাঁকা, ভালো না হাতের লেখা
আসো যদি বাঁশ বাগানে, আসো যদি বাঁশ বাগানে
আবার হবে দেখা গো আবার হবে দেখা
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️