বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে বিষাক্ত নাগিন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার বুকেরই পিঞ্জিরায়
🎧 Song Credits:
শিল্পী - সুলতানা চৌধুরী / এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Amar Bukeri Pinjiray Song Lyrics 👇
[আমার বুকের-ই পিঞ্জিরায়
তুমি যে বন্ধু আমার পরান পাখিঁ!
তোমার এরূপ দেখিতে
নিয়াছে জন্ম আমার দুটি আঁখি] - ২ বার
[বৃক্ষ যেমন শিকড় দিয়া মাটি আঁকড়ে ধরে
তুমি মাটি, আমি শিকড়; এই পৃথিবীর পরে] - ২ বার
আমার অন্তরও সিন্ধুকে মোহর করিয়া
তোমারি মনটা রাখি!
আমার বুকের-ই পিঞ্জিরায়
তুমি যে বন্ধু আমার পরান পাখিঁ!
তোমার এরূপ দেখিতে
নিয়াছে জন্ম আমার দুটি আঁখি
[সূর্য যেমন, জ্বলিয়া নিজে দেয় সবারে আলো
তেমনি জ্বলন সহিয়া বন্ধু বাসবো তোমায় ভালো] - ২ বার
তোমার প্রেমের-ই সুতাতে পরিয়া শাড়ী
যেন এই অঙ্গ ঢাকি!
আমার বুকের-ই পিঞ্জিরায়
তুমি যে বন্ধু আমার পরান পাখিঁ!
তোমার এরূপ দেখিতে
নিয়াছে জন্ম আমার দুটি আঁখি
আমার বুকের-ই পিঞ্জিরায়
তুমি যে বন্ধু আমার পরান পাখিঁ!
তোমার এরূপ দেখিতে
নিয়াছে জন্ম আমার দুটি আঁখি
🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। আগের সিনেমার গানগুলো কত সুন্দর ছিলো ❤️