Aj Ki Je Holo Bolona (আজ কি যে হলো বলোনা) Song Lyrics

এই পোষ্টে অচল পয়সা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আজ কি যে হলো বলোনা। গানটি গেয়েছেন খালিদ হাসান মিলু এবং কনক চাঁপা

🎧 Song Credits:
অ্যালবাম - অচল পয়সা

Aj Ki Je Holo Bolona Song Lyrics 👇

আজ কি যে হলো বলোনা, মরছি কেন মরমে? 
ঐ চোঁখে চেয়ে কেন আজ, দৃষ্টি কাঁপে শরমে! 
ও তোমারো দু'ঠোঁটে ফোটে রে ফুল ফোটে
কি মধু জমে জমে... 
দুষ্টু পাগল ভ্রমরা পেলে মধুর গন্ধ
ও অঙ্গে তোমার তুলেছি প্রেমের মাতাল ছন্দ! 
আজ কি যে হলো বলোনা, মরছি কেন মরমে? 

তোমারি হয়ে আমি এসেছি পৃথিবীতে
যা কিছু আমার সবিই চাই যে তোমাকে দিতে
ও আমি যে তোমাকে, তুমি যে আমাকে 
ভালবেসে অন্ধ... 
দুষ্টু পাগল ভ্রমরা পেলে মধুর গন্ধ
ও অঙ্গে আমার তুলেছো বলো এ কেমন ছন্দ! 
আজ কি যে হলো বলোনা, মরছো কেন মরমে? 

তোমাকে ছাড়া জীবন, ছিলো যে মরুভূমি! 
প্রেমেরই জোয়ার এনে আমায় ভাসালে তুমি
ও... জানিনা কিছু আজ বুঝিনা কিছু আজ
ভালো নাকি মন্দ...
আমি পাগল ভ্রমরা পেলাম মধুর গন্ধ
অঙ্গে তোমার তুলেছি প্রেমের মাতাল ছন্দ! 

আজ কি যে হলো বলোনা, মরছি কেন মরমে? 
ঐ চোঁখে চেয়ে কেন আজ, দৃষ্টি কাঁপে শরমে! 
ও তোমারো দু'ঠোঁটে ফোটে রে ফুল ফোটে
কি মধু জমে জমে... 
দুষ্টু পাগল ভ্রমরা পেলে মধুর গন্ধ
ও অঙ্গে তোমার তুলেছি প্রেমের মাতাল ছন্দ! 
আজ কি যে হলো বলোনা, মরছি কেন মরমে? 
ঐ চোঁখে চেয়ে কেন আজ, দৃষ্টি কাঁপে শরমে! 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম