সুধীন দাশগুপ্তের কথা ও সুরে গান - আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। গেয়েছেন বনশ্রী সেনগুপ্ত এবং এই গানের লিরিক্স শেয়ার করছি এই পোষ্টে -
🎧 Song Credits:
অ্যালবাম - Aaj Bikeler Dake - Banasree Sengupta
গীতিকার - শ্যামল ঘোষ
সুরকার - প্রবীর মজুমদার
শিল্পী - বনশ্রী সেনগুপ্ত
লেবেল - সারেগামা
Aaj Bikeler Dake Tomar Chithi Song Lyrics 👇
আজ বিকেলের ডাকে, তোমার চিঠি পেলাম
আজ বিকেলের ডাকে, তোমার চিঠি পেলাম
রঙিন খামে যত্নে লেখা আমারই নাম
আজ বিকেলের ডাকে, তোমার চিঠি পেলাম।
[বসে ছিলেম একা ছাতিম বনে
রোদ ছিটোনো শান্তি নিকেতনে] - ২ বার
তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বললো -
আমি এইতো এলাম!
আজ বিকেলের ডাকে, তোমার চিঠি পেলাম
গন্ধ মাখা মিষ্টি চিঠি, তাতে ছোট্ট ক'টি কথা -
কেমন আছো তুমি?
সেই টুকুতেই শুকনো মরা ডালে
ফুল ফুটিয়ে দিলো; দুরন্ত মৌসুমী!
[ভালোবাসার এই যে ছোট্ট পাখি
আনলো বয়ে খুশির রাঙা রাখী] - ২ বার
আমার মনের বন্ধে বেঁধে,
তাকে সুখের গাঙে আপনাকে
আজ ভাসিয়ে দিলাম!
আজ বিকেলের ডাকে, তোমার চিঠি পেলাম
🔊 আমার মতামত - বনশ্রী সেনগুপ্তর জীবনের গল্পের সঙ্গে তার গানের খুব মিল আছে। গানটা শুনে সত্যি সত্যিই মনে হয়, যেন একটা বাস্তব জীবন অনুভূতি। একারণেই এই সব শিল্পীরা এখনও বেঁচে আছেন, মানুষের কাছে ❤️