কান্না আমাদের মন কে পরিস্কার করে ধুয়ে দিয়ে যায়। চোখের জল, দুঃখ কষ্ট, যন্ত্রনা সব কিছুরই কোন না কোন মানে থাকে কোন না কোন একটা কারন থাকে। দুঃখ থেকে দূরে থাকার জন্য আমরা যদি নিজেদের চারপাশে একটা শক্তপক্ত পাচিল তৈরি করে ফেলি তাহলে সেই পাচিল জীবনের আনন্দকেও দূরে সরিয়ে রাখবে।
সত্যি বলতে জীবন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়বো। রাগ দুঃখ অভিমান আপনাকে ভেংগে চুরমার করে ফেলে ঠিকিই কিন্তু আবার নতুন করে গড়েও দেয়। একটা নতুন মানুষের জন্ম হয়, যে অনেক বেশি সহনশীল আর শক্তপোক্ত।
আমি প্রদীপের নিচে পড়ে থাকা (Ami Pradiper Niche Porhe Thaka)
🎧 Song Credits:
অ্যালবাম - দাদু (১৯৬৮)
সুরকার - কালিপদ সেন / বাপ্পি লাহিড়ী
গীতিকার - সুনীলবরন
কন্ঠশিল্পী - আরতি মুখার্জী
গানের লিরিক্স | Song Lyrics 👇
আমি প্রদীপের নিচে, পড়ে থাকা এক অন্ধকার
আমি হৃদয় বীনা ছিঁড়ে ফেলা এক ছিন্ন তার
আমি প্রদীপের নিচে, পড়ে থাকা এক অন্ধকার।
আমি মেঘের আড়ালে লুকোনো শুক্ল তিথী
আমি পথের ধুলিতে ছড়ানো পুষ্প বিথী
আমি মেঘের আড়ালে লুকোনো শুক্ল তিথী
আমি পথের ধুলিতে ছড়ানো পুষ্প বিথী
আমি কোমল মনে, ছুয়ে রাখা এক অলঙ্কার
আমি প্রদীপের নিচে, পড়ে থাকা এক অন্ধকার।
জানিনা কখন, কে আমায় কাছে ডাকে
আমার পথের, পথ চেয়ে একা, একা থাকে
আমি সাগর অতলে ছড়ানো মুক্তমণি
আমি চলার মাঝেতে হারানো প্ৰতিধ্বনি
আমি অন্ধপ্রেমে, স্বপনেতে এক বন্ধ দ্বার
আমি প্রদীপের নিচে, পড়ে থাকা এক অন্ধকার।
Ami Pradiper Niche Porhe Thaka Song Lyrics 👇
Ami Pradiper Niche Porhe Thaka Ek Ondhokar
Ami Ridoy Bina Chire Phela Ek Chinno Tar
Ami Pradiper Niche Porhe Thaka Ek Ondhokar
Ami Pradiper Niche Porhe Thaka Ek Ondhokar
Ami Megher Arale Lokono Shuklo Tithi
Ami Pother Dhulite Chorano Puspo Bithy
Ami Megher Arale Lukono Shuklo Tithi
Ami Pother Dhulite Chorano Puspo Bithy
Ami Komol Mone, Chuye Rakha Ek Olongkar
Ami Pradiper Niche Porhe Thaka Ek Ondhokar
Janina Kokhon, Ke Amay Kache Dake
Amar Pother, Poth Cheye Eka, Eka Thake
Ami Sagor Otole Chorano Muktomoni
Ami Cholar Majhete Harano Potidhoni
Ami Ondho Premete, Shoponete Ek Bondgo Daar
Ami Pradiper Niche Porhe Thaka Ek Ondhokar!
🔊 আমার মতামত - আরতি মুখার্জীর খুব সেনসিটিভ, স্লো এবং ফাস্ট সব গানেই সাবলীল। একদম মনের ভেতরে পৌছে যায়। গানের কথাগুলো জীবনের সাথে মিলে যায় তাই ভালো লাগে। অসাধারন গানের কথাগুলো ❤️