আনন্দ অশ্রু সিনেমাতে সালমান শাহ এক গান লেখকের চরিত্রে অভিনয় করেন যিনি মুলত দুঃখের গান লিখেন। তো সে একটা গ্রামে যায় এবং সেখানে থাকা দোলা অর্থাৎ শাবনূরের প্রেমে পড়ে কিন্তু সমাজ তো মানবে না তাইনা? এই নিয়েই মুলত সিনেমার কাহিনি। বাংলা সিনেমার সর্বকালের সেরা জুটি শাবনুর ও সালমান শাহ। এই পোষ্টে তাদের অভিনীত সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো গানের নাম - উত্তরে ভয়ংকর জঙ্গল
🎧 Song Credits:
শিল্পী - সালমা জাহান
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Uttore Voyongkor Jongol Song Lyrics 👇
উওরে ভয়ংকর জঙ্গল
দক্ষিনে না যাওয়াই মঙ্গল
পূর্ব-পশ্চিম দুই দিগন্তে নদী
মাথায় বুদ্ধি নাই এক তোলা
আমি দোলা আত্মভোলা
মাকন দ্বীপে দিশা হারাই যদি
ওরে আয় আয় আয় আয় আয়...
দোলা রে...
পাখি যদি হইতাম আমি
ঘর বান্ধিতাম গাছের ডালে
গানে গানে মন ভরিতাম
নাচতাম রুম-ঝুম তালে তালে
প্রজাপতি হইতাম যদি
ফুলের সাথে কথা কইতাম
শিমুল পারুল টগর বকুল,
সকল ফুলের সখী হইতাম
হইতাম যদি মাছের রানী
থাকতাম যেথায় গভীর পানি
জাউলর জালে দিতাম না যে ধরা
ঢেঁকি হইলে ধাপুর ধুপুর
ধান বান্তাম সকাল দুপুর
কিষানের মুখ থাকতো হাঁসি ভরা
ওরে আয় আয় আয় আয় আয়...
দোলা রে...
মাটি যদি হইতাম আমি,
যাইতাম সোজা কুমর বাড়ি
একটা মাটির পুতুল হইতাম
পরতাম নানান রঙের শাড়ি
গাঁয়ের মেঠো পথে আমি
হইতাম যদি গরুর গাড়ি
রাখাল ছেলের বাঁশির সুরে,
কত না গ্রাম দিতাম পারি
কত কিছু হইবার আশা,
ছোট্ট বুকে বান্ধি বাসা
মনে আমার কত খেয়াল খুশি
আমি একটা ছোট্ট মেয়ে
অনেক খুশি অল্প পেয়ে
এতো ইচ্ছা মনে কেন পুষি?
ওরে আয় আয় আয় আয় আয়...
দোলা রে...
উত্তরে ভয়ংকর জঙ্গল
দক্ষিণে না যাওয়াই মঙ্গল
পূর্ব-পশ্চিম দুই দিগন্তে নদী
মাথায় বুদ্ধি নাই এক তোলা
আমি দোলা আত্মভোলা
মাকান দ্বীপে দিশা হারাই যদি
ওরে আয় আয় আয় আয় আয়...
দোলা রে...
ওরে আয় আয় আয় আয় আয়...
দোলা রে...