Trending

Chithi Keno Ashena (চিঠি কেন আসে না আর দেরি সহেনা) Lyrics

এই পোষ্টে প্রিয় শত্রু সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - চিঠি কেন আসে না আর দেরি সহেনা। শিল্পী রুনা লায়লা এবং গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির ও সুর করেছেন আলম খান

🎧 Song Credits: 
🎵 গান - চিঠি কেন আসে না
🎬 অ্যালবাম - প্রিয় শত্রু 
🎹 সুরকার আলম খান
🔊 শিল্পী রুনা লায়লা

Chithi Keno Ashena Song Lyrics 👇

[চিঠি কেন আসে না আর দেরি সহেনা
আর দেরি সহেনা ভুলেছো কি তুমি আমাকে
ভুলেছো কি তুমি আমাকে
ভুলেছো কি নাম ঠিকানা?] - ২ বার 

[যাবার আগে, বলে ছিলে হাতটি ধরে
প্রতিদিন চিঠি দেবে, একটি করে!] - ২ বার 
আজ কেনো সেই কথা মনে রাখনা
আমারে কি মনে পরেনা?
চিঠি কেন আসে না আর দেরি সহেনা
ভুলেছো কি তুমি আমাকে
ভুলেছো কি নাম ঠিকানা? 

[তোমার কথা, ভেবে ভেবে রাত কাটে না
আমি জাগি তারা জাগে, ঘুম আসে না] - ২ বার 
সুখ যদি পাও তুমি দিয়ে বেদনা
দূরে থাকো ফিরে এসো না! 
[চিঠি কেন আসে না আর দেরি সহেনা
ভুলেছো কি তুমি আমাকে? 
ভুলেছো কি নাম ঠিকানা?] - ২ বার 


🔊 আমার মতামত - চিঠির দিন গুলো আর কখনোই ফিরবে না। কিন্ত আমাদের ঐ প্রজন্মের মানুষদের কাছে গানটি ও চিঠির আবেদন সারাজীবন থেকে যাবে। সেই ছোটবেলায় বাংলাদেশ বেতারে হেনোলাক্স ক্রিম বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে কতো বার এই সিনেমার গানগুলো শুনেছি বলতে পারবো না। এই গানটি শুনলে বুকের ভিতর কেপে ওঠে। ইস কতই না মধুর ছিল সোনালী দিনগুলো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম